সেদিন

 যেদিন 

খাদিজা বেগম 


যেদিন তুমি আমায় ছেড়ে 

 হয়ে যাবে অন্য কারো আপন, 

আমি সেদিন মরে যাবো 

আমার হবে মাটির বুকে দাফন।।


যেদিন তুমি রাত কাটাবে 

মাথা রেখে অন্য লোকের বুকে, 

সেদিন আমার প্রাণ পাখিটা 

মৃত্যুর কোলে পড়ে যাবে ঝুঁকে।

তুমি সাজবে বিয়ের সাজে

আমার দেহে থাকবে সাদা কাফন।।


তোমার বিয়ায় আসবে যারা

নেচে গেয়ে থাকবে তারা মেতে,

তুমি থাকতে স্বপ্নে বিভোর 

জান্নাতের সুখ ভালোবাসা পেতে।।


সেদিন আমার জানাজাতে 

ভিড় করিবে শত শত লোকে,

পাজর ভাঙ্গা কান্নার পানি 

ঝরে পড়বে কিছু কিছু চোখে।

আমি যাব ঐ কবরে 

তুমি করবে সুখের জীবন যাপন।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো