ময়না
ময়না
খাদিজা বেগম
কালো কেশী ময়না আমি
আমার কালো কালো আঁখি,
অনুসন্ধান করে বেড়াই
কে কাহাকে দিচ্ছে ফাঁকি।।
কাঁচা সোনায় মোড়ানো গা
ঝলমল ঝলমল করে ময়না,
ময়না সবাই চাইতে পারে
কিন্তু ময়না সবার হয় না।
লক্ষ্য মনের স্বপ্ন ময়না
তাই তো ময়না এত লাকি।।
সকল বাঁধা বিঘ্ন ভেঙে
আমি ঝড়ের মতো ছুটি,
অন্ধকার রাত তাড়িয়ে রোজ
আমি সূর্য হয়ে ওঠি।।
আকাশ সমান হৃদয় আমার
পাহাড় সমান দৃঢ় মনোবল,
বুকে বইছে অগ্নি লাভা
চোখে জ্বলছে লাল দাবানল।
হারানো ভয় হারিয়েছি
হারাবার নাই কিছু বাকি।।
Comments
Post a Comment