আমি ছন্নছাড়া
আমি ছন্নছাড়া
খাদিজা বেগম
তোমার প্রেমের ব্যাকুলতায়
আমি ছন্নছাড়া দিনে রাতে,
বর্ষণমুখর স্নিগ্ধ দিনে
তোমাকে চাই আমার আঁখি পাতে।।
তোমার প্রেমে মগ্ন হৃদয়
তোমাকে চায় খুব একান্তে পেতে,
তোমার প্রেমের বীজ বুনেছি
এই হৃদয়ের ভালোবাসার ক্ষেতে।
এই বিশ্বাসে ভালোবাসি
প্রিয় তুমি থাকবে আমার সাথে।।
শ্রাবণ ধারার মত হৃদয়
অবিরত তোমায় ভালোবাসে,
তোমায় ভেবে আনমনা মন
অকারনে হঠাৎ করে হাসে।।
তুমি আমার হাসির কারণ
তুমি আমার বেঁচে থাকার আশা,
আকুলতার কারণ তুমি
আকুল করা তোমার ভালোবাসা।
তোমাকে চাই স্রষ্টার কাছে
সেজদায় পড়ে আমার প্রার্থনাতে।।
Comments
Post a Comment