কথায় তৃষ্ণা

 কথার তৃষ্ণা 

খাদিজা বেগম


কথার তৃষ্ণায় ক্লান্ত হৃদয় 

তবু তুমি বলতে দাওনি কথা, 

না বলা সেই যন্ত্রণাতে 

ভিজে ভিজে যায় নয়নের পাতা।।


একটু কথা বলতে দিলে 

তোমার কিবা এমন ক্ষতি হত,

আমার বুকে হত না তো 

এমন রক্ত ঝরা তীব্র ক্ষত।

কিছু কথা শোনার ছিল 

রয়ে গেল না শোনার সেই ব্যথা।।


আমার এমন একদিন আসবে

আর হবে না তোমার কথা শোনা,

তোমায় কিছু বলার জন্য 

আর হবে না আমার সময় গোনা।


কিছু কিছু কথা থাকে 

কখনো তা কাউকে হয় না বলা, 

কিছু কিছু পথ ও থাকে 

কখনো সেই পথে হয় না চলা। 

না বলা সেই ব্যথা গুলোর 

সাক্ষী হয়ে থাকবে জীবন খাতা।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো