এতটা রাগ

 এতটা রাগ 

খাদিজা বেগম 


তুমি যদি এতটা রাগ 

না দেখাতে আমার সাথে, 

আমার এই হাত সব সময়ে 

রেখে দিতাম তোমার হাতে।।


হৃদয় খুলে বলে দিতাম 

ভালোবাসি তোমাকে খুব, 

পাগলা হাওয়ার মত আমায়

পাগল করে তোমার ঐ রুপ।

এক গ্লাসে পান করতাম পানি 

খাবার খেতাম তোমার পাতে।।


যদি কোন অশ্লীল ভাষা 

না করিতে আমার সনে, 

তোমায় ছাড়া অন্য কারো 

স্থান হত না এই মনে।।


তোমার কঠোর ব্যবহারে 

ভালোবাসা অশ্রু হয়ে ঝরে, 

একটু কমল হতে যদি 

জান্নাতের সুখ বইত এই অন্তরে।

নিশ্চিন্তে ক্ষণ কেটে যেত 

স্বপ্নে ভেসে যেতাম প্রতি রাতে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো