ঠাঁই দেবে সাই রহমান
ঠাঁই দেবে সাই রহমান
খাদিজা বেগম
সম্মান দিলে সম্মান মিলে
অপমান দাও যদি মিলবে অপমান,
মুখে বলবে যেমন কথা
তেমন কথা শুনতে পাবে তোমার কান।।
যেমন চিন্তা তেমন কর্ম
কোন চিন্তা করো না কেউ না ভেবে,
কর্মফলের কথা ভেবে
কর্মের দিকে আপনার হাত দেবে।
যা করো কাজ যা বলো আজ
কাল পাবে তার হাজারো গুন প্রতিদান।
স্রষ্টার নয়ন দেখে তোমায়
তারে নাইবা দেখো তোমার নয়নে,
আমল নামা লিখছে দুজন
যা করেছ তুমি সারা জীবনে।।
তিনি মহান ন্যায় বিচারক
কারো প্রতি সে করে না অবিচার,
তাই বলি মন সাবধান থাকো
দিবানিশি চর্চা করো শিষ্টাচার।
হিংসা নিন্দা ক্রোধ ত্যাগ কর
তবেই তোমায় ঠাই দেবে সাই রহমান।।
Comments
Post a Comment