হাত বাড়িয়ে দেবে

 হাত বাড়িয়ে দেবে 

খাদিজা বেগম 


দুঃখের স্রোতে মন যদি যায় ডুবে 

তুমি কি গো হাত বাড়িয়ে দেবে? 

অনেক শক্ত করে ধরে আমায় 

তোমার বুকে জোরছে টেনে নেবে?


প্রেমের খরায় যদি হৃদয় পুড়ে 

তুমি কি গো শ্রাবণ হয়ে আসবে?

মন ভিজিয়ে প্রাণ ভিজিয়ে 

আলতো করে একটু ভালোবাসবে।

এই মন তোমার কাছে আশ্রয় পেলে 

শেষ হতো প্রাণ তোমায় সেবে সেবে।।


সাগর বুকে ঠাঁই নিয়েছে উর্মি 

ফুলের বুকে ঠাই নিয়েছে অলি, 

আমি একা একা আশ্রয়হীনা

যাযাবরের মত শুধু জ্বলি।।


তোমার স্মৃতির নীল সাগরে আমি 

ডুবে ডুবে চোখের জলে ভাসি, 

তোমার যাবার সাথে সাথে আমার

চলে গেছে এই বদনের হাসি।

যেন জীবন আমার থমকে গেছে 

শুধু তোমার কথা ভেবে ভেবে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো