গাছের মত দাঁড়িয়ে
গাছের মত দাঁড়িয়ে
খাদিজা বেগম
গাছের মত দাঁড়িয়ে রই
লতার মত বেয়ে উঠবে বলে,
বৃষ্টির মতো ঝরে পড়ি
তুমি ভিজবে বলে আমার জলে।।
চলতি পথে যেতে যেতে
আমি গাছে গাছে দেখি চেয়ে,
কত লতা উঠে গেছে
কত গাছের গায়ে গায়ে বেয়ে।
আমায় দেখলে তুমি কেন
এড়িয়ে যাও অন্য পথে চলে।।
আমি বৃষ্টি হয়ে এলে
তুমি কেন দৌড়িয়ে যাও ঘরে,
কেমন করে দেখা হবে
এমন করে থাকো যদি সরে।।
তোমার জন্য আমার মনে
এত বেশি প্রেম দিয়েছে প্রভু,
তোমার দেয়া অপমান আর
অবহেলা গায় লাগেনা কভু।
তোমায় দেখার তৃষ্ণায় নিয়ে
আজো আমার প্রেমিক নয়ন জ্বলে।।
Comments
Post a Comment