আমি যেমন

 আমি যেমন 

খাদিজা বেগম 


আমি যেমন তেমন রবো 

কারো জন্য কাজল মেখে থাকবো না, 

অভিনেত্রীর সাজে আমি 

শাড়ি চুড়ি অঙ্গে পড়ে রাখবো না।।


কালো গোলাপ সাদা গোলাপ 

কেউ করো না কারো সাথে তুলনা, 

একি মাটির বৃক্ষ থেকে 

ফুল ফুটেছে তা যেন কেউ ভুল না।।

কালো বরণ ভরা এই গাল 

এ গালেতে মেকআপ আমি মাখবো না।।


এই কপালের মধ্যখানে 

রংবেরঙের টিপ আমি তো পরবো না,

আমার পথেই চলবো আমি 

কারো জন্য আলাদা পথ ধরবো না।।


মেহেদির রং আলতা মেখে 

সাজাবো না হাতে পায়ের এই আঙ্গুল,

আমি যেমন তেমন রবো 

পরিবর্তন করব না তো একটি চুল।।

কারো আশায় বসে বসে

আমি কারো জন্য রাত্রি জাগবো না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো