স্বার্থহীন নত

 স্বার্থহীন নত 

খাদিজা বেগুন


ভালোবাসা ভালো রাখতে 

এসো আমরা হই শর্তহীন নত, 

যত্ন নামের মলম মেখে 

ঘুচিয়ে দেই দুজনার সব ক্ষত।।


ঝগড়া হলে ঝগড়া করবো

তা যেন হয় শালীন ভাষার মাঝে, 

তর্ক হলে তর্ক করবো 

ভুল করো না ধৈর্য ধরার কাজে। 

মান অভিমান ভুলে গিয়ে 

আবার বাসবো ভালো অবিরত।।


এই জীবনের সময় অল্প 

ভুল ধরে তা করো নাতো নষ্ট, 

কেহ কাউকে ছোট করে 

কথা বলে দিও নাত কষ্ট।।


এসো একজন অন্যজনকে 

ভালোবেসে আদর যত্ন করি, 

এসো আপন হয়ে থেকে 

ধৈর্য ধরে আপনাকে গড়ি।

দুজন থাকলে এই দুজনার

ভয় করি না দুঃখ আসুক যত।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো