চোখের ইশারাতে

 চোখের ইশারাতে 

খাদিজা বেগম


তোমার চোখের ইশারাতে 

একদিন আমায় কাছে ডেকেছিলে, 

এক পৃথিবী রঙিন স্বপ্ন 

দেখেছিলাম আমরা দুজন মিলে।।


স্বপ্নগুলো মেঘের মত 

ঝরে গেল বৃষ্টি পড়ে পড়ে,

আজো একা বসে আছি 

তোমার স্বপ্নের স্মৃতিগুলো ধরে।

কোন দোষে আজ ঘৃণা করে 

যোজন যোজন দূরে ঠেলে দিলে।।


ইচ্ছে হলেই কাছে ডাকো 

ইচ্ছে হলে আমায় রাখো দূরে, 

তোমার হাতের পুতুল হয়ে 

আমার জীবন যাচ্ছে জ্বলে পুড়ে।।


তুমি আমার এমনি প্রেম 

মন বেঁধেছি তোমার মায়ার সাথে, 

ভুলতে চাইলে ভোলা যায় না 

মনে পড়ে খুব একাকী রাতে।

উদাসী চোখ ঘুম হারিয়ে 

চেয়ে থাকে দূরের আকাশ নীলে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো