শিশির কণার মত

 শিশির কণার মত 

খাদিজা বেগম 


শিশির কণার মত তুমি 

খুব নীরবে আসলে আমার মনে, 

মনের ডালে ফুল ফোটালে 

ভালোবাসার তৃষ্ণা কাতর বনে।।


বৃষ্টি হয়ে আসলে তুমি 

মেঘের ডাকে ডাকে হত জানা, 

পাখি হয়ে আসলে তুমি 

দেখতে পেতাম তোমার দুটি ডানা। 

বাতাস হয়ে এসে তুমি 

বীণা বাঁধায় ঢুকলে শ্বাসের সনে।।


হাসি হয়ে এসে তুমি 

অবলীলায় বাসলে আমার ঠোঁটে, 

জোছনা হয়ে মন জড়ালে 

রাত গভীরে চন্দ্র হয়ে ওঠে।।


সূর্য হয়ে আসলে তুমি 

আমি দেখতে পেতাম তোমার আলো, 

মায়া হয়ে এলে তুমি 

তাই বুঝি মন এত লাগে ভালো।

তোমার প্রেমের অনুভূতি

জেগে ওঠে নীরব শিহরণে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন