বৃষ্টি

 বৃষ্টি 

খাদিজা বেগম 


এখন বৃষ্টির জলে জলে 

থই থই করে আমার শহর জুড়ে, 

হিমেল হাওয়ায় হৃদয় জ্বলে 

আমি একা একা যাচ্ছি পুড়ে।।


বৃষ্টির জলে ভিজে ভিজে 

ধুলা মাখা পাতা হলো সবুজ, 

বৃষ্টির রাতে তোমার সাথে 

থাকার জন্য মন হয়েছে অবুঝ।

তোমার বিয়োগ ব্যথায় আমার 

বুকের পাঁজর খাচ্ছে কুঁড়ে কুঁড়ে।।


বৃষ্টি এলেই তোমার স্মৃতি 

জেগে উঠে মনের কানায় কানায়, 

তুমি ছাড়া একলা জীবন 

এমন বৃষ্টির সময়ে কি মানায়।।


গাছের শাখায় বৃষ্টি নামে 

সেই বৃষ্টিতে শিকর ভিজে যাচ্ছে, 

তাই দেখে এই মন ময়ূরী 

মাতাল হয়ে ঘুরে ঘুরে নাচ্ছে।

শীতল বৃষ্টির সুরে সুরে 

মন আকাশে তোমার স্মৃতি উড়ে।।

Comments