তোমাকে চাই যদি
তোমাকে চাই যদি
খাদিজা বেগম
আমার কি খুব হবে অন্যায়
তোমাকে চাই যদি আমার কাছে,
সূর্যের আলোয় আলোকিত চাঁদ
সূর্য ছাড়া চাঁদের দাম কি আছে??
পূর্ণিমা রাত চাঁদের জোছনা
তার পেছনে সূর্যের ভালোবাসা,
আমার হাসি আমার খুশি
তার পিছনে তোমায় পাবার আশা।
তোমার স্মৃতি মেঘের মত
মন আকাশে ঘুরে ফিরে আসে।।
তোমায় কত ভালবাসি
তা বোঝাবো আমি কেমন করে,
তোমার স্মৃতি বৃষ্টি হয়ে
খুব নীরবে দুই নয়নে ঝরে।।
হয়ে যাবো কি খুব দোষী
মন যদি না শোনে আমার শাসন,
পর ভেবে দূর করে দিলে
তবু ভাবে মন তোমাকে আপন।
আজো আছে তোমার স্মৃতি
শুধু তুমি নেই আর আমার পাশে।।
Comments
Post a Comment