আমি মানুষ

 আমি মানুষ 

খাদিজা বেগম 


আমি মানুষ ভুলে ভরা

ভুলগুলোকে ফুল ভাবতে কি শিখেছো, 

হাজার ত্রুটি ক্ষমা করে 

আমায় তোমার হৃদয় কি রেখেছো? 


কানায় কানায় নাই পূর্ণতা

আমি মানুষ অনেক কিছুর অভাবী, 

একটুখানি ভালোবাসার 

জন্য আমি খুব বিনয়ী স্বভাবী।।

আমার ক্ষত স্থানে কি 

তোমার হাতের ছোঁয়ায় মলম মেখেছো?


মিষ্টি কথা বলি তবু

আমার কথার মাঝে আছে রুক্ষতা, 

ভেবেই কর্ম করি তবু

আমার কাজের মাঝে আছে মূর্খতা।।


কত যে দোষ কত যে ক্ষুত 

তা তো হিসাব করে বলা যাবে না, 

আমার মত আমি আছি 

তবু আমার মত কাউকে পাবে না।।

তোমার মাঝেও হাজারো খুঁত 

তাকি বিবেক নামের আয়নায় দেখেছো।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো