কথা দিলাম
কথা দিলাম
খাদিজা বেগম
কথা দিলাম তোমায় নিয়ে
হাঁটব আমি শিশির ভেজা ঘাসে,
তোমায় নিয়ে নাও ভাসাবো
যেথায় শাপলা শালুক ভাসে।।
সারা রাত্রি জেগে রবো
তোমায় নিয়ে পূর্ণিমা চাঁদ দেখে
রাত গভীরে তোমায় নিয়ে
ভিজে যাব চাঁদের আলো মেখে।
কথা দিলাম ছাড়বো না হাত
হাজার দুঃখ কষ্ট যদি আসে।।
আমি আছি আমার মত
আমার কথার উপর অটল হয়ে,
তবু জীবন শেষ হয়ে যায়
শুধু তোমার স্মৃতি বয়ে বয়ে।।
আসার সময় আসলে তুমি
খুব নীরবে ভালোবেসে বেসে,
যাবার সময় বুকের মাঝে
কি ভয়ংকর ঝড় তুলেছ শেষে।
মনে মনে এই মন আমার
তবুও তো তোমায় ভালোবাসে।।
Comments
Post a Comment