তুমি আমার কেউ না
তুমি আমার কেউ না
খাদিজা বেগম
তোমার নিষ্ঠুর ব্যবহারে
চাওয়া পাওয়া মিটে গেছে সেই কবে,
এখন আমি কাঁদি না আর
বিবেক প্রশ্ন করে কেঁদে কি হবে।।
কোন কারনে কোথায় কোথায়
তুমি সময় কাটাও আমি বুঝিনা,
তাইতো আমি আগের মত
ভালোবাসার টানে তোমায় খুজি না।
বুঝে গেছি অনেক আগেই
তোমার সাথে প্রেম হবে না এই ভবে।।
ভালোবাসার তৃষ্ণা নিয়ে
তোমার ঘরে একটা হৃদয় মরে যায়,
তুমি বেড়াও জনে জনে
তার প্রতি নাই কেন তোমার কোন দায়।।
আমি থাকি তোমার ঘরে
তুমি থাকো অন্যজনার মন জুড়ে,
এমন দৃশ্য প্রতিটা দিন
দেখে দেখে খুব নিরবে যাই পুড়ে।
সেই থেকে আর মন পুড়ে না
তুমি আমার কেউ না বুঝলাম তা যবে।।
Comments
Post a Comment