আশা ছেড়ে দিছি
আশা ছেড়ে দিছি
খাদিজা বেগম
তোমার আশা ছেড়ে দিছি
একলা থাকার ভয় করি না এখন,
চলে যাবার কথা বলে
ভয় দেখাইও না আমায় যখন তখন।।
আসছি একা যাবো একা
আর কিছুদিন না হয় একা থাকবো,
আমার ক্ষত স্থানে রোজ
নিজের হাতে একলা মলম মাখবো।
এতটা দিন মলম ভেবে
নুন মেখেছি তা দ্যাখেনি নয়ন।।
বিশ্বাসঘাতক ভালোবেসে
এই জীবনটা বিষে বিষে ভরা,
মরার আগে মরে গেছি
এখন আমি যেন জ্যান্ত মরা।।
মানুষ তো নয় পশু পাখি
তাইতো তারে ধরে বাঁধা যায় না,
যে জন যাবার চলেই যাবে
পর কখনো আপন হতে চায় না।
আপন জনা ছেড়ে যায় না
এই কথাটা রাখতে হবে স্মরণ।।
Comments
Post a Comment