সংক্ষিপ্ত জীবন

 সংক্ষিপ্ত জীবন 

খাদিজা বেগম 


সংক্ষিপ্ত এই জীবন আমার 

চিরস্থায়ী বলে কোন কিছু নাই,

তবুও তো মন বোঝেনা 

দিবানিশি এটা ওটা পেতে চাই।।


এতটুকু কম সময়ে 

কোন সময় নষ্ট করার সময় নাই,

এই মন থেকে ঘৃণা বিদ্বেষ 

পরনিন্দা ধুয়ে মুছে রাখি তাই।

এটা সেটা নাই নাই বলে 

এই না থাকার সেই আগুনে পুড়ে যাই।।


কিছু অভাব থাকবে থাকুক 

কিছু দুঃখ আমার থাকবে অবিরাম,

অসুস্থ না হলে কভু 

কেউ বোঝেনা সুস্থ থাকার অশেষ দাম।। 


আমার কাছে দুই হাত আছে 

যে হাত আমি ন্যায়ের জন্য রোজ বাড়াই,

আমার দুইটা চরণ আছে 

যার উপরে শক্ত হয়ে রোজ দাঁড়াই।

এটা সেটা পেতে গিয়ে 

যা আছে তা আমি যেন না হারাই।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন