যথেষ্ট নয়
যথেষ্ট নয়
খাদিজা বেগম
সকালে নয় বিকালে নয়
জীবনে নয় মরণে নয়,
তুমি ছাড়া এই জীবনের
কোন কিছুই যথেষ্ট নয়।।
সকল কিছু থেকেও নাই
তোমায় ছাড়া লাগে শূন্য,
তুমি এলে কানায় কানায়
মন হয়ে যায় পরিপূর্ণ ।
মনের কোনায় জেগে থাকে
রোজ তোমাকে হারাবার ভয়।।
তুমি একটু দূরে গেলে
আমার সুখে লাগে ভাটা,
তুমি থাকলে কাছাকাছি
ফুল হয়ে যায় সকল কাঁটা।।
আমার দৃষ্টির সীমা ছেড়ে
তুমি থাকো যখন দূরে,
বুকে নিয়ে বিরহের সুর
খুব নীরবে হৃদয় পুড়ে।
তোমার হাতে থাকলে এই হাত
আনন্দিত হয় এই হৃদয়।।
Comments
Post a Comment