তোমার চোখে

 তোমার চোখে 

খাদিজা বেগম 


তোমার চোখে যাদু আছে 

সেই জাদুতে আমায় পাগল করেছে, 

তোমায় দেখে মন উঠানে 

ঝরো ঝরো প্রেমের বৃষ্টি ঝরেছে।।


তোমার চোখে এই চোখ পড়ে 

আমার চোখের পলক থেমে গিয়েছে,

কেমন করে মন সামলাবো

তোমার প্রেমে এই মন কেরে নিয়েছে।

আমার এ পথ ভুলে গিয়ে 

আমার চরণ তোমার ঐ পথ ধরেছে।।


হাত ধরার এই উৎসবে হাত 

আমার কোন বাঁধা নিষেধ মানে না, 

হাত পেতে চায় হাতের ছোঁয়া 

তোমায় ছাড়া আর কিছু মন জানে না।।


তোমার ছোঁয়া পাবার জন্য 

আমি থাকি বারেবার হাত বাড়িয়ে, 

বুঝেও যেন বুঝতে চাও না 

বারে বারে আমাকে যাও এড়িয়ে। 

তোমার হাসির চঞ্চলতায় 

তবু আমার প্রেমিক হৃদয় ভরেছে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো