না বালা প্রেম

 না বলা প্রেম 

খাদিজা বেগম 


আমার আল্লাহ সাক্ষী আছে 

ভালবাসি বলতে গিয়েও বলি নাই, 

বারেবারে আমি তোমার 

পাশাপাশি চলতে গিয়েও চলি নাই।।


তোমার দিকে হাত বাড়িয়েও

বারেবারে হাত গুটিয়ে এনেছি,

যেদিন তোমায় প্রথম দেখি 

সেদিন থেকেই আপন বলে মেনেছি।।

তুমি আমার না ছোয়া প্রেম 

যে প্রেম ভালবাসার কোন কলি নাই।।


তোমাকে চোখ দেখতে গিয়ে 

চোখের পাতা মুঝে ছিল নীরবে, 

দু'চোখ বুজে যদি দেখা মেলে 

বল তবে এই চোখ খুলে কি হবে।?


হাতের ছোঁয়ায় কি আসে যায় 

এই মন যদি তোমাকে রয় জড়িয়ে,

ভালোবাসি না বলেও 

যদি ভালোবাসায় মন রয় ভরিয়ে।

বলার চেয়ে না বলা প্রেম 

যদি অমর হয়ে রয় তাই বলি নাই।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো