বলো ভালোবাসি
বলো ভালোবাসি
খাদিজা বেগম
সত্য কথা শুনতে চাই না
মিথ্যে করেই বলো ভালোবাসি,
শত্য রূপ টা দেখতে চাই না
মিথ্যে করেই দেখাও মিষ্টি হাসি।।
বাস্তব জীবন চাইনা আমি
কাছে থাকার অভিনয়ে থাকো,
আপন করার অভিনয়ে
খুব আপনের মতো করে রাখো।
দুনিয়ার আর থাকবো কদিন
মরার জন্যই আমরা বেঁচে আছি।।
মরার পরে ভিন্ন হবো
ভিন্ন হবে তোমার আমার কবর,
তখন থাকবো আপন মনে
কেউ নেব না কারো কোন খবর।।
মানুষ হওয়ার জন্য আমরা
এখন না হয় একটু খবর রাখি,
মানবতার জন্য না হয়
ক্ষত মনে একটু মলম মাখি।
পৃথিবীতে কেউ সুখী নয়
আমরা সবাই সুখের সেবার দাসী।।
Comments
Post a Comment