অপরাধের হিসাব নাই
অপরাধের হিসাব নাই
খাদিজা বেগম
কত দোষে দোষী তুমি
তোমার অপরাধের হিসাব নাই,
যেদিন তোমার বিচার হবে
সব অপরাধ সামনে রাখবেন সাই।।
নিজের ত্রুটি ঢেকে রেখে
বারেবারে অন্যের ত্রুটি দেখো,
ক্ষমা করতে শেখো রে মন
অন্যের ত্রুটি ক্ষমা করতে শেখো।
ক্ষমা করলে ক্ষমা মেলে
কঠোর হলে পুড়ে হবে ছাই।।
তুমি আহাদ তুমি ছামাদ
তুমি কাহার মহাধ্বংসকারী,
আল্লাহ আমায় মাফ করে দাও
আমি যেন হই না অহংকারী।।
হে রহমান রহিম আল্লাহ
আমাকে দাও কৃতজ্ঞতার মন,
কবুল করে নাও আমাকে
করে রাখ তোমার প্রিয় জন।
কোন কিছু চাই না আমি
একবার যদি তোমার দেখা পাই।।
Comments
Post a Comment