স্বপ্ন ছিল

 স্বপ্ন ছিল 

খাদিজা বেগম 


স্বপ্ন ছিল চাকরি করে 

একদিন আমি সংসারের হাল ধরবো, 

বাবা মায়ের দায়িত্ব নেব

নিজের জীবন নিজের হাতে গড়বো।।


হঠাৎ আমার চাকরি হলো 

যেন আমি আকাশের চাঁদ পেলাম, 

চাকরিতে যোগ দিয়ে এবার 

আমি চাকরিজীবী হয়ে গেলাম। 

বাবা মায়ে আমায় নিয়ে 

ঘুরে ঘুরে করতে থাকবে গর্ব।।


পড়ালেখা কম করেছি 

তাই তো আমি এখন কর্মচারী,

ঘরের ঝারি স্যারের ঝারি 

খুব গোপনে করছি আহাজারি।।


কোন কোন কর্মচারী

ঘুষখোর হয়ে গড়ছে বাড়ি গাড়ি,

কারো ব্যাংকে উপচে পড়া 

দলিল পত্র টাকা কারি কারি।।


বেতন দিয়ে মাস চলে না 

টেনেটুনে ধার দেনাতে চলি, 

অল্প শিক্ষা খুব ভয়ংকর 

অল্প টাকার জন্য আমি জ্বলি।

প্রতিটা দিন ভাবি আমি 

চাকরি ছেড়ে একটা ব্যবসা করবো।


আজ বুঝেছি চাকরি করে 

গোলাম এর দল ব্যবসা করে মালিক,

টাকা ছাড়া জ্যান্ত মারা 

যেন অন্ধকারে ঢাকা চারদিক।

আলোকিত জীবন পেতে 

এবার থেকে বুদ্ধি দিয়ে লড়বো।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো