সম্পদ আর সম্পর্ক
সম্পদ আর সম্পর্ক
খাদিজা বেগম
যত সম্পদ আর সম্পর্ক
যে সব সারা জীবন ধরে গড়েছ,
শেষ পর্যন্ত সব হারাবে
যে সব দিয়ে ব্যাংকের লকার ভরেছে।।
শেষ পর্যন্ত থাকবে শুধু
তোমার নিজের আপন কর্মফল,
এমন কর্ম কেউ করো না
যাতে ঝরে অন্য লোকের চোখের জল।
একে একে সব হারাবে
যা কিছু আজ শক্ত করে ধরেছ।।
ইতিহাসের অনেক কাছে
নীল সাগর হয় মরুভূমি শুকিয়ে,
সময় হলেই প্রকাশ হবে
কভু সত্য রাখা যায় না লুকিয়ে।।
পরিবর্তন এর এই খেলাতে
কালো কালো চুল গুলো সব সাদা হয়,
টানটান চামড়া ঢিল হয়ে যায়
নিজের চলার পথে নিজেই বাঁধা হয়।
যাদের চিন্তা স্বচ্ছ সুন্দর
তারাই নিজের সাথে যুদ্ধ করেছে।।
নিজের সাথে থাকা শত্রু
অন্য শত্রুর চেয়ে বেশি শক্তিমান,
নিজের শত্রু ধ্বংস করে
ধীরে ধীরে হয়ে ওঠো বুদ্ধিমান।।
মরার আগেই মরেছে সে
যার কারনে অন্যের অশ্রু ঝরেছে।।
Comments
Post a Comment