দোষ দিও না

 দোষ দিও না 

খাদিজা বেগম 


আমার চোখের দোষ দিও না 

যদি তোমায় দেখে পলক না পড়ে, 

তুমি এত বেশি সুন্দর 

বলো আমার চোখ সরাবো কি করে।।


আমার পায়ের দোষ দিও না 

যদি তোমার পিছে পিছে চলে যায়, 

তোমার চলার জাদুতে মন 

তোমার পথের বাঁকে বাঁকে গলে যায়। 

আমার হাতের দোষ দিও না 

যদি আমার হাত তোমার ওই হাত ধরে।।


ও রূপসী তোমার মত 

দেখিনি তো রূপের জোয়ার উঠিতে, 

ও মায়াবী তোমার মত 

দেখিনি তো মায়াবী ঢেউ ছুটিতে।।


তোমার রূপের জোয়ারে মন 

ডুবে গেছে সেই যে কখন জানিনা, 

তুমি ছাড়া অন্য কাউকে 

এই হৃদয়ের মানুষ বলে মানি না।

পাগল এ মন সারা জীবন 

বেঁধে রেখো আলতো প্রেমের আদরে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো