শ্রেষ্ঠ মানুষ

 শ্রেষ্ঠ মানুষ 

খাদিজা বেগম


হাজার রাত্রি জেগে জেগে 

তোমার জন্য ঘুম করেছি মাটি, 

তুমি যেন হও শ্রেষ্ঠ মানুষ 

মানবতায় সবার চেয়ে খাঁটি।


চোখের সাথে চোখ মিলিয়ে 

দেখাই ছিলাম এই জীবনের লক্ষ্য, 

হাতের সাথে হাত মিলিয়ে 

করে ছিলাম অক্ষর দিয়ে দক্ষ।

হৃদ মাঝারে জেগে থাকুক 

তোমার শত শত সুখের ঘাঁটি।।


ঠোটের সাথে ঠোঁট মিলিয়ে

 শিখাইছিলাম প্রথম খাবার খাওয়া, 

পায়ের সাথে পা মিলিয়ে 

শিখাইছিলাম পথম আসা যাওয়া।।


আল্লাহর আদেশ-নিষেধগুলো 

সব দিয়েছি আমি তোমার কানে, 

ন্যয় থেকে যে সরে না যাও 

এই পৃথিবীর মিথ্যা মায়ার টানে।

লোভ লালসা সব তাড়িয় 

পবিত্রময় রেখো হৃদয় পার্টি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো