চুম্বন হয়

 চুম্বন হয়

খাদিজা বেগম 


যদি চুম্বন হয় দুজনার 

শুধু দুটো জোড়া ঠোঁটে ঠোঁটে 

তবে কেন সারা অঙ্গে 

প্রেম শিহরণ জেগে জেগে ওঠে।।


যদি তোমার হাতের সাথে 

শুধু আমার হাতের ছোঁয়া লাগে, 

তবে কেন বাঁধ ভাঙ্গা প্রেম 

তোমার আমার দুটি দেহে জাগে।

সেই প্রেমেরি প্রবল স্রোতে 

কানায় কানায় ভরে জোয়ার উঠে।।


পায়ের সাথে পা মিলিয়ে 

শুধু যদি পথো চলাই হত, 

তবে কেন তোমার আমার 

দুই হৃদয়ের শুকিয়ে যায় ক্ষত।।


চোখে চোখে চেয়ে থেকে 

শুধু যদি নামে নিরবতা,

তবে কেন ঘুমন্ত প্রেম 

নীরব কণ্ঠে বলে প্রেমের কথা। 

তবে কেন পাখি গায় গান

মন কাননে ফাগুনের ফুল ফোটে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো