পথের মাঝে

 পথের মাঝে 

খাদিজা বেগম


পথের মাঝে থেমে গেছে 

হঠাৎ করে আমার পথচলা, 

মাঝপথে সে হাত ছেড়েছে 

আমি বুঝতে পারি নি তার ছলা।।


অন্ধের মতো ভালোবেসে

তার প্রেমেতে ছিলাম আমি অন্ধ,

তাইতো আমি দেখতে পাইনি

তার ভিতরের লুকানো সেই মন্দ।

এত বড় ভুল করেছি 

তা যাবে না কোন ভাষায় বলা।।


একটিবারো ভাবলো না সে 

তারে ছাড়া বাঁচবো কেমন করে,

তার যাওয়াতে যাচ্ছে যেন

আমার পায়ের নিচের মাটি সরে।।


কোন কিছু ভেবে পাইনা

কি করে সে হল এত নিষ্ঠুর,

হঠাৎ আমি মরুর বুকে 

আমার মাথায় অগ্নি ঝরা রোদ্দুর। 

কেন ভালোবাসলাম তারে 

যার ভিতর নাই মনুষ্যত্বের তলা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো