প্রথম দেখায়

 প্রথম দেখায় 

খাদিজা বেগম 


প্রথম দেখায় মনে হলো 

তুমি যেন আমার অনেক চেনা, 

তুমি আমার রাতের স্বপ্ন 

কোমল সাদা শুভ্র হাসনাহেনা। 


ওই মায়াবী চোখের মায়ায় 

কখন যেন মন হারালাম আমি, 

আজ মনে হয় তোমার চেয়ে 

পৃথিবীতে আর কিছু নাই দামি।

তোমার ঠোঁটের ওই হাসিটা 

মূল্য দিয়ে যাবে না তো কেনা।।


তোমার ঠোঁটে জমে থাকা 

অদৃশ্য প্রেম যখন আমায় ডাকে, 

সেই ডাকেতে মন ছুটে যায়

কে আমাকে তখন বেঁধে রাখে।।


ভালোবেসে মন ডুবে যায়

তোমার দুটি চোখের গভীরতায়,

একা একা রাত জেগে রই

তোমার ভালোবাসা পাবার আশায়।

এক জীবনে ভালোবেসে 


শোধ হবেনা ভালবাসার দেনা।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন