আমি বেঁচে আছি

 আমি বেঁচে আছি 

খাদিজা বেগম


আমি বেঁচে আছি এই আনন্দে 

জানাই অনেক অনেক কৃতজ্ঞতা,

মহান আল্লাহর দেয়া এই উপহার

আমার দুঃখ কষ্ট অসুস্থতা।।


জীবন আছে এইতো অনেক কিছু 

তার উপরে স্বামী সংসার ছেলে,

এই পৃথিবীর বুকে আমার মত

এমন ভাগ্য কজনারি মেলে।

যোগ্যতা নাই আমার কিছু পাবার

আমার নাই তো কোন অভিজ্ঞতা।।


তোমার দানে টিকে আছি আমি 

যা পেয়েছি অমূল্য ধন সবি,

রাতের বুকে দিয়েছো চাঁদ তারা

দিনের বুকে সোনা মাখা রবি।।


আমার জিম্মায় তোমার সম্পদ রেখে

মানুষ হবার একটা সুযোগ দিলে, 

রক্ষা করতে পারি যেন আমার 

জিম্মাদারী তোমার সাথে মিলে।।

আমাকে দাও সঠিক জ্ঞান আর ধৈর্য 

ভালো মন্দ চেনার দাও ক্ষমতা।।


জন্ম থেকে পরীক্ষা দেই আমি

এই কথাটা ভুলি না যে কভু,

তুমি মহান আল্লাহ পথপ্রদর্শক 

আমার প্রতি দয়াবান হও প্রভু।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো