স্মৃতির ছোঁয়া লাগে

 স্মৃতির ছোঁয়া লেগে 

খাদিজা বেগম 


যতই ভুলে যেতে চায় মন 

ততোই ওঠো মন মন্দিরে জেগে, 

উদাসী মন আগের মতন 

হারিয়ে যায় স্মৃতির ছোঁয়া লেগে।।


কূল হারানো মাঝির মতন 

এই মন মাঝি তোমার আশায় থাকে, 

তোমার স্মৃতি আমায় শুধু 

বারে বারে হাত বাড়িয়ে ডাকে।

তুমি ছাড়া মনের আকাশ 

ঢেকে গেছে কালো মেঘে মেঘে।।


তুমি এলে বৃষ্টি হবে 

মন আকাশে উঠবে ভেসে রবি, 

সোনার আলোয় ভরবে জীবন

আগের মত হয়ে যাবে সবি।।


কেমন করে ভুলবো তোমায় 

শিখিয়ে দাও আমার কানে কানে, 

আমি বুঝি বাঁচবো না আর 

মরে যাব তোমার মায়ার টানে।

তুমি যদি না আসো আর

তবে মরন আসুক তীব্র বেগে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন