আবার যদি

 আবার যদি 

খাদিজা বেগম 


আবার যদি তোমাকে পাই

ভুলে যাবো বিরহের দিন গুলি, 

ভালবাসায় ভালবাসায় 

ভরে নেবো শূন্য মনের ঝুলি।।


শুকনো পাতার মতো ঝরে 

তোমায় ছাড়া নিদ্রাহিনা রাত্রি,

তোমার স্মৃতির রোগে ভুগে

আমি হয়ে গেছি মরণ যাত্রী।

রাত্রি জেগে জেগে আমি

তোমার স্মৃতির দোলনাতে দুলি।।


পানি ছাড়া মাছ বাঁচে না 

উর্মি ছাড়া বাঁচেনা নীল সাগর, 

তেমনি আমার মন মরে যায় 

না পেয়ে প্রেম ভালোবাসার আদর।।


তোমার মায়ায় বাঁধলে আমায় 

ছাড়তে পারি এই পৃথিবীর মায়া, 

তুমি যেন আমার আত্মা 

তোমায় ছাড়া শূন্য লাগে কায়া।

ভালোবেসে চলে গেছো 

এখন তোমায় কেমন করে ভুলি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো