শুদ্ধি
শুদ্ধি
খাদিজা বেগম
মসজিদ ভালো মন্দির ভালো
আরো ভালো পবিত্র ঐ কাবা,
তার চেয়েও অধিক ভালো
জন্মদাতা জন্ম ধাত্রী মা-বাবা।।
যারা হাদিস গীতা পড়ে
তারাই পড়ে পবিত্র ঐ কোরআন,
যাদের মাঝে বিবেক আছে
তারাই করে মানুষেরে সম্মান।
পায়ের কাছে মানুষ রেখে
ধর্ম কেন মাথায় তুলতে যাবা।।
মানুষেরে সৃষ্টি করে
স্বয়ং সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ বলে,
স্রষ্টাকে কেউ পাইতে চাইলে
কাঁদাইওনা কাউকে অশ্রু জলে।।
লোক ঠকিয়ে খাচ্ছে যারা
তারাই খাচ্ছে নিজের বিবেক বুদ্ধি,
পাপে শাস্তি জানলে পাপি
আপনাকে করে নিত শুদ্ধি।
যারা এখন জুলুম করো
শেষ বিচারে তারাই ধরা খাবা।।
Comments
Post a Comment