আত্মহারা

 আত্মহারা 

খাদিজা বেগম 


প্রথম প্রথম প্রেমে পড়লে 

আত্মহারা হয়ে হৃদয় হাসে, 

তার পরে প্রেম অদৃশ্য হয় 

হৃদয় তখন চোখের জলে ভাসে।।


কেহ লেখে গান কবিতা 

পৃথিবীতে প্রেম বলে নাই কিছু,

কদিন পরে সেই প্রেমের ভূত 

নতুন করে তারাই পিছু পিছু।

সবার উপর ভালোবাসা 

তাই তো মানুষ আবার ভালোবাসে।।


ভালোবাসার ছোঁয়া পেলে 

দুঃখগুলো এক নিমিষে হারায়, 

তাই তো প্রেমের ছোঁয়া পেতে 

ঘুরে ফিরে আবারও হাত বাড়ায়। 


প্রেমে দুঃখ প্রেমে কষ্ট 

জানার পরেও প্রেমে পড়ে সবাই,

প্রেমে জ্বালায় প্রেমে পোড়ায়

প্রেমে করে নিজের শান্তি জবাই। 

তবুও তো মন পতঙ্গ 

প্রেম অনলে পোড়ার জন্য আসে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন