ব্যর্থতার দায়

 

ব্যর্থতার দায় 

খাদিজা বেগম


তোমায় নিয়ে কেহ যদি 

সুখী না হয় থাকে দুঃখী মনে, 

সেই ব্যর্থতার দায় তোমার নয়

তুমি থাকো সত্য ন্যায়ের সনে।।


এক জীবনে কত মানুষ 

আসবে যাবে কাকে ধরে রাখবে, 

যে যাবার সে চলে যাবে 

যে থাকার সে তোমার সাথেই থাকবে। 

কাউকে বেশি ভালোবেসে

ঠাই নিও না কারো মনের বনে।।


কার ভিতরে কি আছে ভাই 

তা জানো না বিন্দুমাত্র তুমি, 

নিজের চেয়ে কাউকে বেশি 

বাসলে ভালো জীবন মরুভূমি।।


তোমার শান্তি রেখো তুমি 

তা দিও না অন্য কারো হাতে, 

অন্য কেহ করতেই পারে 

প্রতারণা ভাগতে পারে রাতে।

তোমার মত তুমি থাকো 

যা বলে যাক বলুক জনে জনে।।





Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো