আজো একা

 

আজো একা
খাদিজা বেগম 

আমি একা একা প্রেম করেছি
তুমি করে ছিলে প্রেমের অভিনয়,
তাই তো আজো একা একাই কাঁদি
মেনে নিতে পারি না এই পরাজয়।।

আমি এখন বাহির থেকে আছি
ভিতর থেকে সেই তো কবে মরেছি,
শুধু আমার দাফন কাফন বাকি
মনে মনে মরনের পথ ধরেছি।
বিষাক্ত সাপ হিংস্র বনের পশু
মানুষ ছাড়া আর লাগেনা কিছুর ভয়।।

যদি আমি তোমাকে না দেখতাম
তোমার সাথে ভালোবাসা না হতো,
কাঁচের মত ভেঙ্গে যেত না মন
মনের মাঝে হতনা এত ক্ষত।।

তোমার প্রেমে অন্ধ ছিলাম আমি
তাইতো তোমায় যাচাই বাছাই করিনি,
আমায় ছেড়ে চলে গেছো তুমি
আমি আজো সেই প্রেম থেকে সরিনি।
যেই হৃদয়ে ঠাই দিয়েছি তোমায়
তুমি আজো আছো আমার সেই হৃদয়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো