তোমার কাছেই আসব

 তোমার কাছেই আসব 

খাদিজা বেগম


ধুয়ে মুছে বিরহের ক্ষণ

আবার আমি তোমার কাছেই আসবো, 

অপেক্ষার ক্ষণ হবে মধুর

যখন এসে তোমায় ভালোবাসবো।।


তোমার আমার মাঝে সেদিন 

থাকবে না আর কোন বাঁধার দেয়াল,

তোমার আমার দেখা হলে 

থাকবে না আর এই পৃথিবীর খেয়াল।

আবার আমরা ভালোবেসে

ভালোবাসার প্রেম জোয়ারে ভাসবো।।


বিরহের ঝড় থেমে যাবে 

হৃদয় বাগান ফুলে ফুলে ভরবে, 

যখন তুমি এই আমাকে 

নয়ন বুঝে খুব জড়িয়ে ধরবে।।


আর কিছু দিন ধৈর্য ধরো 

তোমার যত প্রেম আছে বাকি, 

ভালোবেসে সব মিটাবো 

রেখে তোমার ঐ আঁখিতে আঁখি।

দিন গুনে যাই আবার কবে 

তোমার সাথে হৃদয় খুলে হাসবো।।




Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো