বুকের ক্ষত
বুকের ক্ষত
খাদিজা বেগম
স্মৃতিগুলো এসে এসে
বুকের ক্ষত তাজা করে দিয়ে যায়,
এই বর্তমান থেকে আমায়
টেনেহিঁচড়ে সেই অতীতে নিয়ে যায়।।
যেই অতীতে তুমি ছিলে
ভালোবেসে বুকেতে বুক মিলিয়ে,
ভালোবাসার সেই দিনগুলো
ছাই করেছ তোমার হাতে জ্বালিয়ে।
হৃদয় কাঁদে অনুসূচনায়
আজ নিজেকে লাগে বড় নিরুপায়।।
এখন আমি পাগল পাগল
ছোট্ট বুকে আকাশ সমান কষ্ট,
ভালোবেসে মন্দ হলাম
জীবন আমার হয়ে গেছে নষ্ট।।
তবু চোখের জল লুকিয়ে
আমি ঘুরে বেড়াই হাসি মুখে,
আমি যখন একা থাকি
মনের ব্যথায় ঝড় উঠে যায় বুকে।
ধীরে ধীরে শ্বাস ভারী হয়
বুকের পাঁজর ভাঙ্গে নীরব যন্ত্রণায়।।
Comments
Post a Comment