অলিক
অলিক
খাদিজা বেগম
পাখির মত থাকতো যদি
আমার সাথে দুটি রঙিন ডানা,
যেথায় খুশি সেথায় যেতাম
কোথাও যেতে থাকতো না তো মানা।।
আকাশ মাটি সাগর পাহাড়
সকল কিছু দেখতাম উড়ে উড়ে,
ডানাও নাই চরণও নাই
এখন সবি লাগে দূরে দূরে।
ভাগ্য দোষেই দোষী আমি
যেমন ডানা ভাঙ্গা পাখির ছানা।।
কত রকম সৃষ্টি তোমার
স্রষ্টা তুমি অসীম দয়ার মালিক,
দয়া করে ক্ষমা কর
তুমি ছাড়া আমার সবি অলিক।।
পরের ঘরে থাকি আমি
আমার থাকার মত নাই তো বাড়ি,
পরের মাথার বোঝা আমি
আমার চলার মত নাই তো গাড়ি।
কামাই রোজগার কিছুই নাই
মুখে দিতে হয় করুনার খানা।।
Comments
Post a Comment