তীব্র খরার জ্বালা

 তীব্র খরার জ্বালা 

খাদিজা বেগম 


বৃষ্টি হলে সব ভিজে যায় 

বনের লতাপাতা ঘরের চালা, 

এই হৃদয়ে মরুভূমি 

সেথায় কেবল তীব্র খরার জ্বালা।।


তুমি এলে বুক মাজারে 

মন পাপিয়া মনের সুখে গাইতো, 

তুমি ছাড়া নাই ভালো নাই 

তাই তোমাকে বুকের মাঝে চাইতো।

বুক ফেটে যায় প্রেমের তৃষ্ণায় 

আমার মুখে লজ্জা নামের তালা।।


তুমি এসো প্রিয় আমার 

মন আকাশে মেঘের মতো উড়ে,

তোমায় ছাড়া একলা জীবন 

খুব নীরবে ছাই হয়ে যায় পুড়ে।।


তোমার আমার এই জোড়াটা 

জন্মের আগে হয়েছিল লেখা, 

তবু কেন দূরে থাকো 

কাছে এসে দাও না তুমি দেখা।

তোমায় নিয়ে মনে মনে 

মন গেঁথেছে হাজার কথার মালা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো