নারী পুরুষ এক হলে
নারী পুরুষ এক হলে
খাদিজা বেগম
পুরুষ বলো নারী বলো
একি সৃষ্টিকর্তার সৃষ্টি সকলে,
জন্ম থেকে সবাই স্বাধীন
কেউ রেখোনা কাউকে কারো দখলে।।
মানুষ কোন বস্তুত নয়,
নয়তো কোন ক্রায় করা সম্পত্তি,
দখল করে রাখতে গেলেই
তখন দেখা দেবে বিরাট বিপত্তি।
দায়িত্ববোধ মাথায় রেখে
নিজের মতো চলবে সবাই ভোর হলে।।
সবার উপর বিনয়ী হও
কারো উপর কেউ করো না অত্যাচার,
ভুলে ভরা মানব জীবন
তাই বলে ভাই ক্ষমা করো বারে বার।।
ভুল হলে ভুল শিকার কর
ক্ষমা চাইতে কোন লজ্জা পেয়ো না,
জেনে শুনে বারে বারে
নিজের ইচ্ছায় ভুল পথে আর যেয়ো না।
একলা জীবন শূন্য লাগে
পূর্ণতা পায় নারী পুরুষ এক হলে।।
Comments
Post a Comment