ফুলের মত হাসে
ফুলের মত হাসে
খাদিজা বেগম
তোমাকে দূর থেকে দেখে
হৃদয় আমার ফুলের মত হাসে,
তোমার চুলের সুভাসে মন
মেঘের মতন হাওয়ায় হাওয়ায় ভাসে।।
তোমার মাঝে কি যে আছে
তা জানিনা তা বুঝিনা আমি,
শুধু বুঝি তোমায় ছাড়া
আমার জীবন ধু ধু মরুভূমি।
তোমার পরশ পেলে যেন
এই হৃদয়ে খুশির জোয়ার আসে।।
রাত নিশেতে তোমায় ভেবে
মনের মাঝে জাগে প্রেমের দোলা,
দিবানিশি তোমায় ভাবি
তোমার মুখের ছবি যায়না ভোলা।।
নীল সাগরের বুকটা জুরে
যেমন বয়ে চলে ঢেউয়ের গর্জন,
আমার মনে তেমন তুমি
মনের মাঝে শুধু তোমার স্মরণ।
কেমন করে বুঝাই বল
মন তোমাকে অনেক ভালোবাসে।।
Comments
Post a Comment