স্মৃতির সিঁড়ি বেয়ে

 স্মৃতির সিঁড়ি বেয়ে 

খাদিজা বেগম 


তোমাকে খুব মনে পড়ে 

জোছনা ভেজা চাঁদনী রাতে, 

তোমার স্মৃতির সিঁড়ি বেয়ে 

মন রাখে হাত তোমার হাতে।।


বহু দূরে চলে গেছো 

ভুলে গেছো এই আমাকে, 

আজও দেখি মনের আয়নায় 

স্মৃতির ভিড়ে সেই তোমাকে।

শিশির ভেজা সবুজ ঘাসে 

আমি হাঁটি তোমার সাথে।।


নদীর বুকে উর্মি থাকে 

ফুলের বুকে থাকে অলি, 

আমি আজও একা একাই 

এই শুন্য বুক নিয়া জ্বলি।।


কথা ছিল সুখে দুঃখে 

আমরা একি সাথে থাকবো, 

একের ব্যথায় অন্যজনে 

যত্ন করে মলম মাখবো।

তুমি এখন অন্য কারো 

তুমি নাই নিই এই বরাতে।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো