মরণ নামের চিঠি
মরণ নামের চিঠি
খাদিজা বেগম
চুল পেকেছে দাঁত নড়েছে
হুশ হলো না তবু ওতো তোমার,
কত আপদ বিপদ গেলো
মরণ থেকে বেঁচে এলে বারবার।।
একের পরে একে একে
আসছে তোমার মরণ নামের চিঠি,
নিভু নিভু জীবন প্রদীপ
থেমে থেমে জ্বলে মিটিমিটি।
মনে মনে মন বলেছে
মরণ এলে ছাড় দেবে না এবার।।
চিরতরে নিভে যাবে
কখন জানি জীবন প্রদীপ খানি,
সম্পর্কের সব বাঁধন ছিড়ে
বন্ধ হবে তোমার মুখের বাণী।
তাই বলে মন শুধরে চলো
ক্ষণ হারালে লাভ হবে না কেঁদে,
মানবতার চাদর দিয়ে
নিজেকে লও নিজের হাতে বেঁধে।
তোমার হাতে কারো ক্ষতি
এই জগতে হয় না যেন আবার।।
Comments
Post a Comment