সেতো সস্তা নয়
সে তো সস্তা নয়
খাদিজা বেগম
তুমি যাকে খুব সহজে
পেয়ে গেছো সে তো সস্তা নয়,
কত ব্যর্থ প্রেমিক কাঁদে
তার মন করতে পারেনি তো জয়।।
না চাই তে যা পেয়ে গেছো
তাতো তোমার উপর ওয়ালার দান,
নিঃসন্দেহে খুব ভালো সে
আর করো না তারে অপমান।
সাহস সরল নিষ্পাপ হৃদয়
ভাঙার আগে জাগাও স্রষ্টার ভয়।।
স্রষ্টা যেসব দায়িত্ব দিল
তা পালনে হও দায়িত্ববান,
স্রষ্টার আদেশ মানে যারা
তাদের জন্য স্রষ্টা রহমান।।
মনের সাথে মন মেলে না
মতের সাথে মেলে না তো মত,
তবু আমরা পথযাত্রী
সবার সামনে মরণ নামের পথ।
যে মানে না স্রষ্টা আদেশ
মানুষরূপী সেই অমানুষ হয়।।
Comments
Post a Comment