আমার একটা বাগান
আমার একটা বাগান
খাদিজা বেগম
আমার একটা বাগান আছে
সেই বাগানে ফুল ফোটে না,
আমার একটা সাগর আছে
সেই সাগরে ঢেউ ছোটে না।।
বল বল তুমি কি গো
মন বাগানের মালিক হবে,
তোমার প্রেমের ছোঁয়ায় ছোঁয়ায়
হাজার পুষ্প ফুটে রবে।
আমার একটা আকাশ আছে
সেই আকাশে চাঁদ ওঠে না।।
বল বল তুমি কি গো
হবে আমার পূর্ণিমা চাঁদ,
তোমার জোসনা মেখে মেখে
এই মন পাবে অমৃত স্বাদ।।
আমার একটা বিকাল আছে
সেই বিকালের রংধনু নাই,
শেষ বিকালে আমি তোমায়
রংধনুর রঙ হিসেবে চাই।
মনের মত একটা মানুষ
ভাগ্যে কেন যে জোটে না।।
Comments
Post a Comment