একলা যাবে

 একলা যাবে 

খাদিজা বেগম 


ভুল গুলকে শুধরে নিয়ে 

তৈরি থাকো এই দুনিয়া ছাড়িতে, 

সময় হলে যেতেই হবে 

ঠাই হবে না তোমার গড়া বাড়িতে।।


কালো মনটা সাদা করো 

ধুয়ে মুছে ভিতর রাখো পরিষ্কার,

যার ভিতরে ন্যায়ের আলো

থাকবে না তো তার কবরে অন্ধকার।

আতর মাখো সুরমা মাখো 

মনটা সাজাও সাদা রঙ্গের শাড়িতে।।


খুশি মনে যেতে চাইলে 

তুমি কারো খুশি কেড়ে নিও না,

নিজে ভাল থাকতে চাইলে 

তুমি কাউকে কোনো দুঃখ দিও না।।


শুদ্ধ চিন্তা সুন্দর কাজে 

এখন থেকে বাড়িয়ে দাও মনোযোগ,

সময় গেলে পাবে না মন

পাবে না আর সুবর্ণময় এই সুযোগ। 

শেষ বিদায়ে একলা যাবে 

সবাই থাকবে থেকে যাবার সারিতে।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো