মানুষ হবার পরীক্ষা

 মানুষ হবার পরীক্ষা 

খাদিজা বেগম 


মানুষ হবার পরীক্ষাতে 

সেদিন মাথায় বেঁধেছিলাম কড়াই, 

হাতে নিয়ে ঢাকনা বেলুন 

অস্ত্রের মুখে করেছিলাম লড়াই।।


বই খাতা পেন রেখে দিয়ে 

দেশের জন্য ধরেছি প্রাণ বাজি,

দেশমাতাকে রক্ষা করতে 

হাজারো বার মরতে আমি রাজি।

মুখে নিয়ে বজ্র কন্ঠ 

হাতে হাতে বিজয় নিশান উড়াই।।


আমি যখন জ্বলে উঠি 

শত্রু ডুবে সেই আগুনের বন্যায়,

একে একে জ্বলে পুড়ে 

ছাই হয়ে যায় জালিমের সব অন্যায়।।


ইঁদুর হয়ে ভয়ে ভয়ে 

গর্তে ঢুকে চাইনা বেঁচে থাকতে,

বীরের মত মরবো আমি 

জন্মভূমি মায়ের সম্মান রাখতে।

ছেলে থাকতে মায়ের ভয় নাই 

তুমি করো বুক ফুলিয়ে বড়াই।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো